সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সংবাদ প্রকাশের পর মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন জর্দা শামীম ও আরিফের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড মঞ্জুর নগরীর বগুড়া রোড এলাকায় বেড়েছে মাদকের বিস্তার কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসিবুল হোসেন বাবু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইয়ংকার্সে যাত্রা শুরু শুরু। ঝালকাঠিতে তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অবশেষে আইনের জালে ঝালকাঠির জর্দা শামীম বিদেশি মদসহ রংপুরে গ্রেফতার বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ বরিশালে প্রবাসীদের সম্পত্তি দখলের পায়তারা: নেপথ্যে আইনজীবী চাচা ও সৎ মা
মোগো এলাকার জন্য আল্লাহর রহমত স্বরূপ সরোয়ার মেম্বার 

মোগো এলাকার জন্য আল্লাহর রহমত স্বরূপ সরোয়ার মেম্বার 

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক মোঃ সরোয়ার সিকদার নিজস্ব অর্থায়নে এলাকায় অসহায় ও দুস্থ দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

 

শুক্রবার সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে এ আয়োজন করেন তিনি। এসময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশীদ সরদার সহ এলাকার যুব সমাজ ও গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কম্বল নিতে আসা স্থানীয় এক বৃদ্ধা বলেন মোগো মেম্বার মোঃ সরোয়ার সিকদার অনেক কিছু করে আমাগো জন্য। প্রত্যেক ঈদ কোরবানিতে নিজের টাকায় চাউল কিন্না মোগো ঘরে ঘরে গিয়া দিয়া আয়।মোরা চাই আল্লাহ যেন মোঃ সরোয়ার সিকদাররে বার বার মেম্বার বানায়। আর মোগো সরোয়ার মেম্বার সারা জীবন যেন মোগো পাশে থাইক্কা সেবা করতে পারে।

 

মোগো এলাকার জন্য আল্লাহর রহমত স্বরূপ সরোয়ার  মেম্বার।কম্বল বিতরণ শেষে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশীদ সরদার বলেন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য সরোয়ার সিকদার নিজ অর্থায়নে শীতবস্ত্র দিয়ে এবং প্রতি ঈদ কোরবানিতে নিজ অর্থায়নে এক টন চাল ক্রয় করে এলাকার জনগণকে দিয়ে থাকেন আসলেই মহৎ কাজ। এমন ইউপি সদস্য যদি বারবার নির্বাচিত হয় তবে এলাকার সাধারণ জনগণের সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban