সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক বরিশালে পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক
কুয়াকাটায় ইসলামী যুব আন্দোলন বরিশাল বিভাগের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় ইসলামী যুব আন্দোলন বরিশাল বিভাগের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:: ইসলামী যুব আন্দোলন বরিশাল বিভাগের আওতাধীন ৮টি সাংগঠনিক জেলা শাখার দায়িত্বশীলদের নিয়ে ২ দিনব্যাপী (১৯-২০ সেপ্টেম্বর) বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এতে ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় (বরিশাল বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জয়েন্ট সেক্রেটারী জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক
হাফেজ মাওলানা মুফতী আবু বকর সিদ্দিক।

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার দায়িত্বশীলদের কাছে শাখার সমস্যা ও পরামর্শ শুনেন এবং তার সমাধান প্রদান করেন।

প্রথম দিনের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায় প্রোগ্রামস্থলে আগমন ও কেন্দ্রীয় প্রতিনিধিদের স্বাগত জানানোর মাধ্যমে। এরপর ছিল সামুদ্রিক গেম ও ভ্রাতৃত্বমূলক খেলাধুলা। দুপুরের নামাজ ও খাবারের পর শুরু হয় সাংগঠনিক অধিবেশন, যেখানে দাওয়াতি কাজ, আদর্শ প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সন্ধ্যার পর ছিল নামাজ আদায়, ভ্রাতৃত্বপূর্ণ আলোচনা, রাতের খাবার এবং দিনশেষে রিপোর্টিং সেশন।

দ্বিতীয় দিন শুরু হয় ফজরের নামাজ ও আলোচনা দিয়ে। সকালের অধিবেশনের পর দুপুরে খাবার গ্রহণ ও অংশগ্রহণকারীদের বিদায় জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই সভার মাধ্যমে বরিশাল বিভাগের যুব সংগঠকদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক দৃঢ়তা ও নেতৃত্ব গঠনের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি মাঠপর্যায়েদ দাওয়াতি কার্যক্রম ও যুব সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban