বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে আবারও শ্রেষ্ঠ অফিসার পুরস্কার পেলেন এসআই নাসিম

বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে আবারও শ্রেষ্ঠ অফিসার পুরস্কার পেলেন এসআই নাসিম

নিজস্ব প্রতিবেদক::বরিশাল মেট্রোপলিটন পুলিশের সর্বশ্রেষ্ঠ গ্রেপ্তারকারী অফিসার হিসেবে স্বীকৃতি পেলেন কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ গোলাম নাসিম। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তার অবদানের জন্য ক্রেস্ট ও সনদ তুলে দেন।

 

জানা গেছে, এসআই নাসিম এর আগে ও শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই তিনি অপরাধ নিয়ন্ত্রণে সর্বদা তৎপর। একাধিক মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন। এছাড়াও মাদকের হটস্পট খ্যাত কেডিসি কলোনি-তে মাদক নিয়ন্ত্রণে আনতেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

 

পুরস্কার প্রাপ্তির পর এসআই নাসিম বলেন, “এ পুরস্কার আমাকে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। আমি পুলিশ কমিশনার স্যার এবং কোতয়ালী মডেল থানার ওসি স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই সাফল্য আমার সকল সহকর্মীর।”

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban