সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন নাজিরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও  বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান
বরিশাল এনসিপি’র মেয়র প্রার্থীতায় এগিয়ে রফিকুল ইসলাম কনক

বরিশাল এনসিপি’র মেয়র প্রার্থীতায় এগিয়ে রফিকুল ইসলাম কনক

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী মোঃ রফিকুল ইসলাম কনক। তার প্রার্থিতা ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

জানা যায়, মোঃ রফিকুল ইসলাম কনকের পিতা মরহুম হুমায়ুন কবির। তার স্থায়ী নিবাস বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া মুন্সিবাড়ি এলাকায়। শিক্ষাগত যোগ্যতায় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ঢাকা সেন্ট্রাল ল কলেজে এলএলবি অধ্যয়নরত রয়েছেন।

পেশাগত জীবনে তিনি হামিম কনজুমার্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মস্কুইটো কয়েল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের জেনারেল মেম্বার, রংপুর চেম্বারের সদস্য এবং খাইরুল উলুম দাখিল মাদ্রাসার গভর্নিং কমিটির সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি লেবার অ্যাসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার অংশ হিসেবে তিনি ‘দারিদ্র্যমুক্ত করণ কনক ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। তার নেতৃত্বে বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বলে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে মোঃ রফিকুল ইসলাম কনক বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে একটি উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তবে নির্বাচনে তার অবস্থান কতটা শক্ত হবে, তা নির্ভর করবে মাঠপর্যায়ের প্রচারণা ও ভোটারদের সমর্থনের ওপর।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban