সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘নর্থ আমেরিকা ইলেকট্রিক অ্যান্ড এইচভিএসি’। শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের এমন উদ্যোগ কমিউনিটিতে ব্যাপক প্রশংসিত হচ্ছে। নিউইয়র্কের ইয়ংকার্সে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের পদচারণায় মুখরিত এক সন্ধ্যায় ফিতা কেটে উদ্বোধন করা হলো ‘নর্থ আমেরিকা ইলেকট্রিক অ্যান্ড এইচভিএসি।
শুক্রবার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়।প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন এর সর্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী। এটি তার দ্বিতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক তানভীর চৌধুরী এবং পরিচালক ফরহাদ চৌধুরী।
এ সময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল, নূরে আলম জিকু, ফখরুল আলম’সহ আরো অনেকেই। তারা নতুন এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন এবং বাংলাদেশি ব্যবসায়ীদের এমন বিনিয়োগের ভূয়সী প্রশংসা করেন।