সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক বরিশালে পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক
কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসিবুল হোসেন বাবু

কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসিবুল হোসেন বাবু

নিজস্ব প্রতিবেদক::ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের রাজনীতিতে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উদীয়মান ছাত্রনেতা হাসিবুল হোসেন বাবু। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা বর্তমানে সাধারণ সম্পাদক পদের দৌড়ে জনপ্রিয়তায় সবার শীর্ষে রয়েছেন বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত হাসিবুল হোসেন বাবু তৃণমূল পর্যায়ে একজন সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছেন। রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে তার একনিষ্ঠতা তাকে সাধারণ নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

স্থানীয় নেতা-কর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেশ কিছু কারণে হাসিবুল হোসেন বাবু সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন:উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সুসংগঠিত করতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থাকা এবং রাজপথের আন্দোলনে সক্রিয় উপস্থিতির কারণে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন।একজন পরিচ্ছন্ন ইমেজের ছাত্রনেতা হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা লক্ষ্য করা গেছে।সাধারণ কর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ও ভ্রাতৃত্বসুলভ আচরণ তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করেছে।

তৃণমূল নেতা-কর্মীদের দাবি, যোগ্য ও পরিশ্রমী নেতৃত্বের মূল্যায়ন করা হলে হাসিবুল হোসেন বাবু সাধারণ সম্পাদক পদে আসার যোগ্যতম দাবিদার। তাদের বিশ্বাস, বাবুর হাতে নেতৃত্ব আসলে কাঁঠালিয়া উপজেলা ছাত্রদল আগামী দিনে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত হবে।

উপজেলার বিভিন্ন স্তরের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ইতোমধ্যে হাসিবুল হোসেন বাবুর প্রতি তাদের সমর্থন ও সংহতি প্রকাশ করছেন।
l

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban