বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ঝালকাঠিতে দুই ইটভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে বিএনপি কর্মী খুনের নেপথ্য ও মামলায় বাণিজ্যের অভিযোগ সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে বরিশালে বিএনপি কর্মী হত্যায় মূল আসামি আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে
বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের পদক পেলেন ওয়াহিদুল ইসলাম

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের পদক পেলেন ওয়াহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন ওয়াহিদুল ইসলাম(বিপিএম)।

বুধবার (২৩ আগস্ট) বরিশাল রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাকে পদক দেওয়া হয়।

সভায় জুলাই/২০২৩ মাসের মামলা তদন্ত, অপরাধ দমন, অপরাধ ব্যবস্থাপনা, আইন-শৃংখলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক পুলিশি কার্যক্রম বিবেচনা করে বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম(বিপিএম) কে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়েছে। ডিআইজি বরিশাল রেঞ্জের অপরাধ পর্যালোচনা সভায় ওয়াহিদুল ইসলাম কে শ্রেষ্ঠ পুলিশ সুপারের ক্রেস্ট হস্তান্তর করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা(পিপিএম)।

এসময় রেঞ্জ কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ ফারুক উল হক(পিপিএম), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এ্যান্ড অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ(পিপিএম),কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) ড. একেএম ইকবাল হোসেন, আরআরএফ, বরিশাল; রেঞ্জাধীন অন্যান্য জেলার পুলিশ সুপারগণসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বরিশাল জেলা এ অর্জনের জন্য বরিশাল জেলার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban