সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক বরিশালে পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক
গৌরনদীতে শীর্ষ মাদক কারবারি হিরা মাঝি বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিসহ গ্রেপ্তার

গৌরনদীতে শীর্ষ মাদক কারবারি হিরা মাঝি বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল জেলার শীর্ষ মাদক কারবারি হিরা মাঝিকে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে গৌরনদী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হিরা মাঝি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকার ঈঙ্গুল মাঝির ছেলে।

তার বিরুদ্ধে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারি হিরা মাঝিকে ৩০৩টি ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে গৌরনদী থানা পুলিশ।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গ্রেপ্তার শীর্ষ মাদক কারবারি হিরা মাঝির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban