সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সংবাদ প্রকাশের পর মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন জর্দা শামীম ও আরিফের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড মঞ্জুর নগরীর বগুড়া রোড এলাকায় বেড়েছে মাদকের বিস্তার কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসিবুল হোসেন বাবু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইয়ংকার্সে যাত্রা শুরু শুরু। ঝালকাঠিতে তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অবশেষে আইনের জালে ঝালকাঠির জর্দা শামীম বিদেশি মদসহ রংপুরে গ্রেফতার বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ বরিশালে প্রবাসীদের সম্পত্তি দখলের পায়তারা: নেপথ্যে আইনজীবী চাচা ও সৎ মা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, দেখা নেই নেতাকর্মীদের

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, দেখা নেই নেতাকর্মীদের

অনলাইন ডেস্ক ::: সাড়ে তিন বছরেরও বেশি সময় পর হরতাল ডেকেছে বিএনপি। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি সর্বশেষ হরতাল ডেকেছিল দলটি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ওইদিন হরতাল করে বিএনপি। এরপর আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে দলটি। তবে হরতাল শুরু হলেও মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা। বিশেষ করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারও উপস্থিতি চোখে পড়েনি।

রোববার (২৯ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায় এমন চিত্র।

যদিও নয়াপল্টনে নেতাকর্মীদের আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই এলাকায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশ ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।

রোববার সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয় এলাকায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য তৎপর আছেন বাহিনীর সদস্যরা। তবে কার্যালয়ের ভেতরে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় ও দপ্তরের লোকজন আছেন বলে জানা গেছে।

গতকাল শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban