সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহত ছাত্রদল নেতার পাশে বিএনপি নেতা জাহিদ

বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহত ছাত্রদল নেতার পাশে বিএনপি নেতা জাহিদ

নিজস্ব প্রতিবেদক::আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে পুলিশের গুলিতে আহত ছাত্রদল নেতার চিকিৎসায় পাশে দাঁড়ালেন সদ্য সাবেক সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ।

নব প্রজন্মের আহত মুক্তিযোদ্ধাদের পাশে এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ বরাবরের মতোই এগিয়ে এলেন। ফ্যাসিবাদের পতনের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৪ আগষ্ট নগরীর করিম কুটির এলাকায় মিছিলে গুলি চালায় পুলিশ ও আওয়ামীলীগ। গুলিতে বহু হতা হতের ঘটনা ঘটে এসময় ছাত্রদল নেতা মেহেদীর অবস্থা আশংকাজনক হলে তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নেয়া হয়। তার শরীরে ও মাথায় কয়েকবার অস্ত্রপাচার করে ৭ টি গুলি বের করা হয়। চোখের মনিতে বিদ্ধ গুলিটি বের করা যায়নি। অধিকতর চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতাল থেকে তাকে ঢাকা চক্ষু হাসপাতালে রেফার করেন কর্তৃপক্ষ। আজ তাকে ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে রওয়ানা করিয়ে দেন মীর জাহিদুল কবির জাহিদ সহ শতাধিক বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ। দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আহত মেহেদীর সকল চিকিৎসার ব্যায়ভার মীর জাহিদুল কবির জাহিদ বহন করেছেন এবং তিনি বরিশালে চিকিৎসাধীন আন্দোলনকারী ছাত্রদল নেতাদের চিকিৎসার ব্যায়ভার বহন করার প্রত্যয় ব্যাক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban