শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
সাহসী সাংবাদিক মুজিব ফয়সাল’র জন্মদিন আজ

সাহসী সাংবাদিক মুজিব ফয়সাল’র জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক:: নতুন বছরে প্রতিটি মুহূর্ত আনন্দে ভরে উঠুক, সুস্থতা সাফল্য আর ভালোবাসায় কাটুক আগামী জীবন এমনটাই প্রত্যাশা সকলের জন্মদিনে।

বরিশাল থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদ’র সাংগঠনিক সম্পাদক, বরিশাল সাংবাদিক ক্লাবের সদস্য সচিব মুজিব ফয়সাল’র জন্মদিন আজ।

১৯৯২ সালের ২১ শে নভেম্বর তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নলছিটি উপজেলা প্রতিনিধি হিসেবে প্রথম সাংবাদিকতা পেশায় যুক্ত হন।

পরবর্তীতে দৈনিক আজকের পরিবর্তন ও দৈনিক কলমের কন্ঠ পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক সাংগঠনের সাথে জড়িত থেকে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছেন। ২০১৮ সালে তিনি দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে নতুনভাবে পথচলা শুরু করেন।

ইতিমধ্যে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকা পাঠকদের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে। ২০০৭ সালে এস.এস.সি ও ২০০৯ সালে এইচএসসি পাশ করেন। ২০১৫ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ল’ কলেজ বরিশাল থেকে ২০১৯ সালে এলএলবি ডিগ্রী অর্জন করেন তিনি।

সাংবাদিকতা পেশায় আসার কারন জানতে চাইলে তিনি বলেন, কর্মজীবন নানান ভাবেই সাজানো যায়, এমন কর্মজীবন আমি চেয়েছি যেখান থেকে নিজের সাফল্যের পাশাপাশি অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে শক্ত হাতে অন্যায়ের প্রতিবাদ করে তাদের সাহায্য করা যায় তাই এই পেশাকেই বেছে নেয়া। এবং এই বর্তমান সমাজে সাংবাদিকতার যা অবস্থা তারি মাঝে মূলধারার সঠিক সাংবাদিকতায় যাতে থাকতে পারি এবং সুস্থতা চেয়ে সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban