বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন নাজিরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও  বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান
র‌্যাব-৮’র অভিযানে চঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

র‌্যাব-৮’র অভিযানে চঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

Oplus_131072

  • নিজস্ব প্রতিবেদক:: পটুয়াখালীর মহিপুরে ট্রলারের মাঝি হত্যার ঘটনায় দীর্ঘদিনের পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকিরকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন পশ্চিম সাজুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

  • গত ০৪ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর। র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, মহিপুর এলাকার শহিদুল ইসলাম ট্রলারের মাঝি হিসাবে জিবিকা নির্বাহ করতো। স্থানীয় মৃত আমজেদ আলী ফকিরের ছেলে মোঃ সোহেল ফকির (৩৪) শহিদুলের পরিচালনাধীন ট্রলারের জেলে ইব্রাহিমের কাছে ২৪০০ টাকা পাবে বলে দাবী করে। উক্ত টাকার জন্য সোহেলসহ তার সহযোগীরা শহিদুল ইসলামকে অন্যায়ভাবে চাপ সৃষ্টি করে।

 

  • শহিদুল বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানায়। এতে তারা শহিদুল ইসলামের উপর আরো ক্ষিপ্ত হয়। এর জের ধরে গত ২৬ জুন শহিদুলকে দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে সোহেল ও তার সহযোগীরা। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কুয়াকাটা তুলাতলী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মৃতের ভাই রাসেল হাওলাদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য অভিযুক্ত সোহেল ফকিরের বিরুদ্ধে মাদকসহ আরো একাধিক মামলা রয়েছে।

 

  • বিষয়টি র‌্যাব-৮ আমলে নিয়ে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করে। এরই প্রেক্ষিতে ৩ ডিসেম্বর রাতে মামলার প্রধান অভিুক্তকে আটক করে র‌্যাব। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban