সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বরিশালে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বরিশালে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ঝটিকা অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ তারেক ইসলাম। তিনি কেডিসি এলাকার বাসিন্দা এবং জয়নাল আবেদিনের ছেলে। তারেক ইসলাম বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।

 

সূত্র জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল কেডিসি এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে তারেক ইসলামকে গ্রেফতার করা হয়।

 

এই অভিযান পরিচালনা করেন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিম এর নেতৃত্বে গঠিত একটি টিম। অভিযানে আরও উপস্থিত ছিলেন এএসআই কাইয়ূম, এএসআই মাহবুব ও এএসআই জামাল।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত তারেক ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুরসহ মোট তিনটি মামলায় সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলা ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় তারেক ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

পুলিশের দাবি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজন হলে আরও গ্রেফতার হতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban