সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করলেন শাহিন সরদার

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করলেন শাহিন সরদার

নিজস্ব প্রতিবেদক ::  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল ১৫ ডিসেম্বর রাত ৯টায় বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে আয়োজন করেন ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহিন সরদার।

 

দোয়া অনুষ্ঠানে ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করেন আয়োজক মোঃ শাহিন সরদার।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban