বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন নাজিরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও  বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান
ঝালকাঠিতে আবারও ডিবির হাতে ইয়াবাসহ মাদক কারবারী আটক

ঝালকাঠিতে আবারও ডিবির হাতে ইয়াবাসহ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর দিকনির্দেশনায় একের পর এক মাদক বিরোধী সফল অভিযান করে যাচ্ছে ওসি ডিবি মনিরুজ্জামান। তারই ধারাবাহিকতায় গতকাল জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ চৌকস দল অভিযান পরিচালনার মাধ্যমে কাঠালিয়া থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারী আটক করেছে।

মাঃ হাসান হাওলাদার (২২), নামে ওই মাদককারবারী উপজেলার বিল ছোনাউটা গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে।

এ ঘটনায় আটক হাসান হাওলাদারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে জানিয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি মো: মনিরুজ্জামান বলেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল স্যারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban