সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
ঝালকাঠিতে নবাগত ডিআইজি জামিল হাসান কে ফুলেল শুভেচ্ছা

ঝালকাঠিতে নবাগত ডিআইজি জামিল হাসান কে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলা পুলিশের কল্যাণ সভায় নবাগত বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রবিবার (৬ অক্টোবর) সকালে ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল সভাপতিত্বে জেলা পুলিশ লাইন্স এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি মোঃ জামিল হাসান, বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এ্যান্ড ফিনান্স) মোঃ ফারুক উল হক, পিপিএম-সেবা।

এসময় প্রধান অতিথিসহ সকল পদমর্যাদার অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় করেন। অতঃপর বিশেষ কল্যাণ সভা শেষে ঝালকাঠি পুলিশ অফিস সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক ও মতবিনিময় সভায় উপস্থিত হন ডিআইজি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় জেলা পুলিশের পক্ষ থেকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মইনুল হক, (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহিতুল ইসলাম উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সকল থানা হতে আগত অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, টিআই, আরআই, আরও-১ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban