শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ঝালকাঠিতে দুই ইটভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে বিএনপি কর্মী খুনের নেপথ্য ও মামলায় বাণিজ্যের অভিযোগ সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে বরিশালে বিএনপি কর্মী হত্যায় মূল আসামি আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে
বরিশালের চোরাইকৃত ল্যাপটপ উদ্ধার ও চক্রের ৩ সদস্য গ্রেফতার

বরিশালের চোরাইকৃত ল্যাপটপ উদ্ধার ও চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া ৯টি ল্যাপটপ উদ্ধার এবং চোরচক্রের ৩ সদস্যকে প্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনভর গৌরনদী মডেল থানার (ওসি) মো. আফজাল হোসেনের নেতৃত্বে
এ অভিযান পরিচালনা করেন থানা পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো: উপজেলার কাসেমাবাদ গ্রামের আলাউদ্দিন বয়াতীর ছেলে সিয়াম আহম্মেদ (২০), দক্ষিণ বিজয়পুর গ্রামের নাছির শরীফের ছেলে রেজাউল শরীফ ও কলাবাড়িয়া গ্রামের মৃত টমাস রায়ের ছেলে পার্থ রায়।

সোমবার সকালে জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত ৩ আগষ্ট দিবাগত রাতে কাশেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে নয়টি ল্যাপটপ চুরির ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মোঃ কামেল বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban