শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমএইচবি ইটভাটা বন্ধ

নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমএইচবি ইটভাটা বন্ধ

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল থেকে প্রকাশিত “দৈনিক আজকের সুন্দরবন” ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন “মাইটিভিতে” সংবাদ প্রচারের পর ঝালকাঠির নলছিটির দপদপিয়া ফেরিঘাট সংলগ্ন এমএইচবি ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা বন্ধ ও ম্যানেজার শ্যামলকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ব্রিকফিল্ডের লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র পাওয়া না যাওয়ায় ব্রিকফিল্ডটি বন্ধ এবং পরিবেশ আইন অমান্য করে কাঠ পুড়িয়ে ইট তৈরীর জন্য সকল ইট ও কাঠ জব্দ করা হয়েছে। পরবর্তীতে ইট ও কাঠ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে ব্রিকফিল্ডের মালিক এবং অন্যান্য কর্মীরা পালিয়ে যায়। পরে ম্যানেজার শ্যামলকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ঝন্টু বিকাশ চাকমা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban