শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ঝালকাঠিতে দুই ইটভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে বিএনপি কর্মী খুনের নেপথ্য ও মামলায় বাণিজ্যের অভিযোগ সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে বরিশালে বিএনপি কর্মী হত্যায় মূল আসামি আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে

নলছিটিতে র‍্যাব-৮’র অভিযানে বিএনপি নেতা হেলাল খান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ভোটকেন্দ্রে অগ্নি সংযোগ করণের প্রধান পরিকল্পনাকারী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান’কে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

শনিবার (৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৫ টার দিকে র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলার নলছিটি থানার থানাধীন নলছিটি ডিগ্রি কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

জানাগেছে, গ্রেফতারকৃত আসামী আনিসুর রহমান হেলাল খান (৬৩) আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে নাশকতামূলক কর্মকান্ডের অংশ হিসাবে ভোটকেন্দ্রে অগ্নি সংযোগের পরিকল্পনা করে এবং সে মোতাবেক তার সহযোগীদের নিরাপত্তা বজায় রেখে অতি সতর্কতার সাথে পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

তার নির্দেশনা মোতাবেক তার সহযোগীরা আজ রাতেই নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নস্থ প্রতাপ স্কুলের পাশে রক্ষিত খড় দিয়ে বর্ণিত স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রে আগুন লাগানোর পরিকল্পনা গ্রহণ করেন।

এমতাবস্থায় র‌্যাব-৮ উক্ত নাশকতার বিষয়টি জানতে পেরে ছায়াতদন্ত করে তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও, গ্রেফতারকৃত আসামী আনিসুর রহমান হেলাল (৬৩) এর নেতৃত্বে ঝালকাঠি জেলার নলছিটি থানার বিভিন্ন স্থানে ইতিপূর্বে একাধিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য যে, জিজ্ঞাসাবাদে উক্ত আসামী তার বিরুদ্ধে নাশকতার আরও একাধিক মামলা রয়েছে বলে স্বীকার করে। পরে আসামী’কে ঝালকাঠি জেলার নলছিটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban