বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন নাজিরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও  বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান
বরিশালে মাতৃছায়া মানব কল্যাণ সংস্থার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বরিশালে মাতৃছায়া মানব কল্যাণ সংস্থার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে মাতৃছায়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শায়েস্তাবাদ মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি মুহাম্মদ ইব্রাহীম খলিল, অবঃ যুগ্ম সচিব, সমাজ কল্যাণ মন্ত্রনালয়।

মোসাঃ রোকসানা লিলি, সভাপতি, মাতৃছায়া মানব কল্যাণ সংস্থা’ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক.কে. এম আখতারুজ্জামান তালুকদার (মামুন) উপ-পরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়।

আলহাজ মাহমুদুল হক খান মামুন, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বরিশাল মহানগর।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিতি ইসলাম, জার্মান প্রবাসী, প্রতিষ্ঠাতা মাতৃছায়া মানব কল্যাণ সংস্থা। এ সময় আরো উপস্থিত ছিলেন শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির হোসেন তালুকদার’সহ অন্যান্য অতিথিবৃন্দ।

ক্রিয়া প্রতিযোগিতা শেষে ৪০ জন প্রতিবন্ধীদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন ও বিভিন্ন ইভেন্টের খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban