শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ঝালকাঠিতে দুই ইটভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে বিএনপি কর্মী খুনের নেপথ্য ও মামলায় বাণিজ্যের অভিযোগ সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন বরিশালে চোরচক্রের মুলহোতা দুই আসামি কারাগারে বরিশালে বিএনপি কর্মী হত্যায় মূল আসামি আড়াল করে অন্যদের ফাঁসানোর চেষ্টা ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে
বরিশালের ক্রাইম নিউজের ইফতার পার্টিতে’ খান মামুন

বরিশালের ক্রাইম নিউজের ইফতার পার্টিতে’ খান মামুন

নিজস্ব প্রতিবেদক:: বিএম কলেজে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততার মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেছি। ছাত্ররাজনীতির মাধ্যমে ছাত্রদের সেবা করেছি। পরে রাজনীতির পরিধি বিস্তৃত হয়েছে মানুষের সেবার পরিধিও বাড়িয়েছি। গত ৪৩ বছর ধরে বরিশালের মানুষের সেবা করে যাচ্ছি। এখন বয়স ৬০ বছর। কত বছর আর বাচঁব। আমার ইচ্ছা বাকি জীবনটুকুও মানুষের সেবা করে কাটাতে চাই। এজন্য আপনাদের সাংবাদিকদের সহযোগীতা প্রত্যাশা করছি।

গতকাল নগরীর আমতলা মোড়ে কাচ্চি খানা রেষ্টুরেন্টে বরিশাল ক্রাইম নিউজ আয়োজিত ইফতার পার্টি ও দোয়া মাহফিলে এসব কথা বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক সাদা মনের মানুষ মাহমুদুল হক খান মামুন।

তিনি বলেন, আপনারা জানেন জীবনে কোন কিছু পাওয়ার আশায় রাজনীতি বা মানুষের সেবা করিনি। যতটুকু পেরেছি চেষ্টা করেছি নিঃস্বার্থ ভাবে মানুষকে দেওয়ার। যার স্বাক্ষী আপনারা সাংবাদিকরা। কারন আপনারা আমার সব থেকে কাছের মানুষ। আপনারা আমার সবটুকু জানেন। তিনি বলেন এখন পর্যন্ত একক ভাবে মানুষের পাশে দাড়িয়েছি।

যা আমাকে তৃপ্তি দিতে পারেনি। কারন একক ভাবে মানুষের সেবা করতে অনেক সীমাবদ্ধতা আছে। যে কাজটি জন প্রতিনিধি হলে অনেক সহজ হয়। আমি চাই সবাইকে সাথে নিয়ে বরিশালের মানুষের পাশে দাড়াতে। মানুষের জন্য কাজ করতে। আশা করি আপনারা আমাকে সে সুযোগটি করে দিবেন। আজ (২৬ রমজান) শবে কদরের রাত। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে কবুল করে।

ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন প্রেসক্লাবের সভাপতি শাহনামা পত্রিকার সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, স্বপন খন্দকার, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।

ভোরের অঙ্গীকার পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান সুজন, এশিয়ান টিভির বরিশাল ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা, সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সাল, বরিশালের ক্রাইম নিউজের প্রকাশক খন্দকার রাকিব সহ বরিশালের বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban