সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বরিশালে ডিবির অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরিশালে ডিবির অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর নাজিরের পুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলো কাউনিয়া ব্রাঞ্চ রোড ৭নং ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান হাওলাদার এর ছেলে বাবুল হাওলাদার (৬২) এবং মাহিলাড়া এলাকার বেজহার গ্রামের বাসিন্দা মৃত আলতাফ মাতুব্বর এর ছেলে মোঃ ইমরান মাতুব্বর (৩০)।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর নাজিরের পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার এর নির্দেশে ইন্সপেক্টর কমলেশ হালদার ও এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম নগরীর নাজিরের পুল এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।এ সময় তাদের কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban