সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
ঝালকাঠি-নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই জন আটক

ঝালকাঠি-নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই জন আটক

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন: নলছিটি থানার ঈশ্বরকাঠি গ্রামের মৃতঃ আঃ কাদের মল্লিকের পুত্র মো. কামরুজ্জামান মল্লিক (৫৩), ঝালকাঠি সদর উপজেলার তেরআনা গ্রামের মো. তোতা মিয়া হাওলাদারের পুত্র মো. মহিবুল্লাহ রাব্বি ওরফে নয়ন।

ওসি ডিবি মনিরুজ্জামান জানান, ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারের দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান সফল করতে গোয়েন্দা শাখার চৌকস দল বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে নলছিটি থানাধীন এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মো. কামরুজ্জামান মল্লিককে আটক করা হয়।

অপরদিকে পৃথক অভিযানে ঝালকাঠি থানাধীন এলাকা থেকে হইতে ২২০ গ্রাম গাঁজাসহ মো. মহিবুল্লাহ রাব্বি ওরফে নয়নকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban