শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
ঝালকাঠি জেলা পুলিশের শ্রেষ্ঠ এসআই হলেন শহিদুল আলম

ঝালকাঠি জেলা পুলিশের শ্রেষ্ঠ এসআই হলেন শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলার পুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হলেন শহিদুল আলম।
সে জেলার নলছিটি থানায় এসআই হিসেবে কর্মরত। রবিবার (২৩ জুন) পুলিশ সুপার মুহম্মদ আফরুজুল হক টুটুল তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিষয়ে এসআই শহিদুল আলম বলেন, আমাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করার জন্য পুলিশ সুপার মুহম্মদ আফরুজুল হক টুটুল স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন থেকে আরও ভালো কিছু করার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban