সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বরিশালে আ’লীগ কার্যালয়সহ নানা স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ

বরিশালে আ’লীগ কার্যালয়সহ নানা স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিশেষ প্রতিবেদক:: শেখ হাসিনার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে বরিশালে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সোমবার বেলা আড়াইটার দিকে নগরের ২০নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমানের (বিপ্লব) কার্যালয় ভাঙচুর করা হয়। কার্যালয়ের সব মাল বাইরে বের করে অগ্নিসংযোগ করা হয়।

এরপর সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবন, সদর রোডে মহানগর আওয়ামী লীগের কার্যালয়, সিটি করপোরেশনের অ্যানেক্স ভবন।

কাকলীর মোড় পুলিশ বক্স, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধু অডিটরিয়াম, বর্তমান সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহর নগরের কালুশাহ সড়কের ভাড়া বাসা, নবগ্রাম রোডে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে হামলা-ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।

ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয় বরিশাল ক্লাবে। আওয়ামী লীগের সংসদ সদস্য শাহজাহান ওমরের নগরের ব্রাউন কম্পাউন্ডে বীর উত্তম ভবনে ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়। নগরের বগুড়া রোডে আমির হোসেন আমুর বাসা ভাঙচুর ও লুট করা হয়। নগরের আওয়ামী লীগপন্থী সব ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় এবং ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আবিদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

এছাড়া বরিশাল সার্কিট হাউসসহ নগরের সব স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আন্দোলনকারীদের বাধায় কোথাও যেতে পারেননি।

এসব ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban