সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
ঝালকাঠিতে আগুনে পুড়ল দুটি বসতঘর, আহত ৫

ঝালকাঠিতে আগুনে পুড়ল দুটি বসতঘর, আহত ৫

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির রাজাপুরে আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। আগুন নেভাতে গিয়ে আরিফ নামেন এক ফায়ার সার্ভিস সদস্যসহ অন্তত ৫ ব্যক্তি আহত হয়েছেন। রাজাপুর সদর ইউনিয়নের মধ্য মনোহরপুর গ্রামের বিশ্বাসবাড়ি এলাকায় গতকাল মঙ্গলবার সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনে ওই এলাকার অনন্ত মাস্টারের ছেলে বড়ইয়া ডিগ্রি কলেজের প্রভাষক অসিম সিকদারের টিনের বসতঘর এবং তাঁর চাচাতো ভাই গৌতম সিকদারের টিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

অসিম সিকদার বলেন, গৌতম সিকদারের বসতঘরের কেউ ছিল না। ওই ঘর থেকে আগুনের সূত্রপাত্র। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে ২টি বসতঘর আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা প্রায় ৭৮ ভরিসোনাসহ অন্তত দুই পরিবারের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দুই পরিবারের লোকজন। স্থানীয়দের পানি সংকট ও বিলম্বে বিদ্যুৎ বন্ধ করায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল খালেক বলেন, রাজাপুর ও কাউখালির ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণ আনে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban