সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
সাংবাদিক মুজিব ফয়সালের জন্মদিন আজ

সাংবাদিক মুজিব ফয়সালের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক : : বরিশালের বহু মানুষের প্রিয়জন, উদীয়মান তরুণ সাংবাদিক নেতা এসএ.টিভি’র বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল থেকে প্রকাশিত পাঠকপ্রিয় বিভাগীয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক। বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সাংবাদিক ক্লাবের সদস্য সচিব, মুজিব ফয়সাল’র জন্মদিন আজ।

 

 

বয়সে অনেকের চেয়ে অনুজ হলেও সাংবাদিকতার কর্মদক্ষতার কারনে বরিশালের সর্বমহলে সুনাম অর্জন করেছেন এই তরুন সাংবাদিক নেতা। তিনি ২১শে নভেম্বর এই দিনে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন।

 

 

তিনি ২০০৫ সালে দৈনিক বাংলার বনে পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি হিসেবে প্রথম সাংবাদিকতা পেশায় যুক্ত হন। পরবর্তীতে দৈনিক কলমের কন্ঠ ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক সাংগঠনের সাথে জড়িত থেকে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছেন।

 

 

২০১৮ সালে তিনি দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে নতুনভাবে পথচলা শুরু করেন। দৈনিক আজকের সুন্দরবন পত্রিকা অন্যায়ের বিরুদ্ধে সাহসের সাথে লিখনির ম্যধমে পাঠকদের হৃদয়ে আস্থার স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

 

 

২০১৫ সালে স্নাতক ডিগ্রী অর্জন করে, ২০১৯ সালে বরিশাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রী অর্জন করেন তিনি। সাংবাদিকতাকে আপন করার কারন জানতে চাইলে তিনি জানান, সমাজকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার সাথে সাথেই এমন একটা পেশায় সারাজীবন থাকার ইচ্ছা ছিলো, যেখানে থেকে অসহায় নির্যাতিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যায় এবং শক্ত হাতে অন্যায়ের প্রতিবাদ করা যায়। পরিশেষে আজকের এই দিনে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

 

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban