বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে বরিশালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে অবৈধ জাটকা জব্দ বরিশালে বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজার নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন বরিশালে জেলেদের মাঝে দেশীয় জাতের বাছুর বিতরণ স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিমের নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি বরিশালে যাত্রীবাহী বাসে যৌথ অভিযানে ৩,০০০ কেজি জাটকা ইলিশ জব্দ অপরাধ দমন ও জননিরাপত্তায় আস্থা অর্জন করেছেন এসআই রেজা
বরিশালে এ.কে স্কুলের সভাপতি মামুন’কে এনামুল ও মিরাজের শুভেচ্ছা

বরিশালে এ.কে স্কুলের সভাপতি মামুন’কে এনামুল ও মিরাজের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর ঐতিহ্যবাহী এ.কে স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন আজিজুর রহমান মামুন। সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন এনামুল হক নিলয় ও মিরাজ মোল্লা।

উলেখ্য যে, বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বিধিমালার আলোকে এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হয়েছে। যেখানে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন আজিজুর রহমান মামুন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়নে স্থানীয় এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন নতুন সভাপতি।

তিনি বলেন, একক প্রচেষ্টায় কোন কিছুই সম্ভব নয়, সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বরিশাল নগরীর ঐতিহ্যবাহী একে স্কুলের শিক্ষা কার্যক্রম সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban