বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় দায়িত্বে প্রশংসিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ নাসিম ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী ঝালকাঠি-২ আসনে বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িপাল্লা এগিয়ে বরিশালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে অবৈধ জাটকা জব্দ বরিশালে বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজার নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন বরিশালে জেলেদের মাঝে দেশীয় জাতের বাছুর বিতরণ স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিমের নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি বরিশালে যাত্রীবাহী বাসে যৌথ অভিযানে ৩,০০০ কেজি জাটকা ইলিশ জব্দ অপরাধ দমন ও জননিরাপত্তায় আস্থা অর্জন করেছেন এসআই রেজা
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ-সম্পাদক শান্ত

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ-সম্পাদক শান্ত

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান।

 

তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ২৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৩৯ জন। এর মধ্যে ২টি ভোট অনলাইনে গ্রহণ করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক-তিন পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

 

মো. মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মো. মিজানুর রহমান ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা গেছে, ভোট গণনা ২টায় শুরু হয় এবং আড়াইটার দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে মো. মোশাররফ হোসেন পেয়েছেন ১১৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পেয়েছে ৮৬ ভোট।

 

সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত পেয়েছে ১২৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইত্তেসাফ আর রাফি ১০৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. মিজানুর রহমান পেয়েছে ১৬৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন পেয়েছে ৭১ ভোট। ছাত্রদল সদস্য মো. রবিউল ইসলাম বলেন, আমরা সকলে চাই গণতন্ত্রের ধারা অব্যহত থাকুক। আজকে গণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠিত হয়েছে আমরা এতে খুশি।

 

আগামীতেও গণতান্ত্রিকভাবে কমিটি গঠিত হবে বলে আশাকরছি। নবগঠিত কমিটি শিক্ষার্থীদের পাশে থাকবে সেই আশা করছি। নবগঠিত কমিটির সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, গণতান্ত্রিকভাবে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি।

 

আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশে থেকে সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আমরা সবাই জিতেছি, তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban