শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
বরিশালে দুই আবাসিক হোটেলে অভিযান, নারীসহ ১৯ জন আটক

বরিশালে দুই আবাসিক হোটেলে অভিযান, নারীসহ ১৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় অবস্থিত দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। বরিশাল কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

 

রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সময় পোর্ট রোডের হোটেল পপুলার ও হোটেল চিল–এ একযোগে অভিযান চালানো হয়।

 

অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। অভিযানের নেতৃত্ব দেন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম। অভিযানে তার সঙ্গে উপস্থিত থেকে অংশ নেন এএসআই কাইয়ুম, এএসআই বোরহান, এএসআই মাহবুবসহ একটি চৌকস টিম।

 

স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম জানান, আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন,নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আবাসিক হোটেলগুলোতে কোনো ধরনের অনৈতিক বা অসামাজিক কার্যকলাপ যাতে সংঘটিত না হয়, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban