শনিবার, ০৬ Jun ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান বরিশালে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব বরিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে। মানবিকতা আধুনিক চিকিৎসা ও গবেষণায় অনন্য এক নাম: ডাঃ রেজওয়ান কায়সার। ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল
নগরীতে আবাসিক হোটেলে গালিবে অভিযান, নারীসহ ৮ জন আটক

নগরীতে আবাসিক হোটেলে গালিবে অভিযান, নারীসহ ৮ জন আটক

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর দক্ষিণ চকবাজার রোডস্থ একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। বরিশাল কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

 

সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে এ অভিযান চালানো হয়।অভিযানে মোট ৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। অভিযানের নেতৃত্ব দেন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম। অভিযানে তার সঙ্গে উপস্থিত থেকে অংশ নেন এএসআই কাইয়ুম, এএসআই বোরহান, এএসআই মাহবুবসহ একটি চৌকস টিম।

 

স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম জানান, আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন,“নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আবাসিক হোটেলগুলোতে কোনো ধরনের অনৈতিক বা অসামাজিক কার্যকলাপ যাতে সংঘটিত না হয়, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban