শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
বরিশালে জনতার হাতে শ্রমিক লীগ নেতা আটক, থানায় হস্তান্তর

বরিশালে জনতার হাতে শ্রমিক লীগ নেতা আটক, থানায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীতে ছাত্র -জনতার হাতে আটক হয়েছেন মহানগর শ্রমিকলীগ নেতা আব্দুল বাতেন । পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

তিনি এয়ারপোর্ট থানাধীন শোলনা এলাকার বাসিন্দা আব্দুল মজিদ ছেলে।

 

সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ এলাকায় অবস্থানকালে স্থানীয় ছাত্র -জনতা তাকে আটক করে। পরে তাকে ধরে নিয়ে এসে কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়।

 

তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদানসহ রাজনৈতিক সংশ্লিষ্টতায় একাধিক মামলা রয়েছে।

 

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ছাত্র-জনতা তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান সহ রাষ্ট্র বিরোধী বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ততা থাকায় আদালতে প্রেরণ করা হয় এবং পরবর্তীতে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban