শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে সুপারির অর্থনীতিতে বিশাল সম্ভাবনা, বাণিজ্যের প্রাণকেন্দ্র কাউখালী বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বরিশালের ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ মাঠপর্যায়ে তদারকি নেই, ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ বরিশালে পরিবেশদূষণ রোধে তৎপরতা, প্রশংসায় ভাসছেন মুজাহিদুল ও কাজী সাইফুদ্দিন অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স, বরিশালে কঠোর হচ্ছে পরিবেশ অধিদপ্তর বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম  জনকল্যাণ, খেলাধুলা ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যাশা ইউপি সদস্য প্রার্থী সেজান মাহমুদের মেহেন্দীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে দুই যুবককে হয়রানির অভিযোগ ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন
বরিশালে পৃথক অভিযানে ৫ হাজার ৩৫০ পিচ ইয়াবাসহ আটক ২

বরিশালে পৃথক অভিযানে ৫ হাজার ৩৫০ পিচ ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে ৫ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক কারবারিরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার, হোয়াইকং ৮নং ওয়ার্ড পূর্ব মহিষ খালিয়া পাড়া গ্রামের বাসিন্দা মো: জামাল হোসাইনের পুত্র মোঃ জামসেদ হোসাইন (১৭) মাতা ইয়াসমিন আক্তার, ও মোঃ আবুল কালাম (৫১) পিতা: লাল মিয়া,মাতা আয়শা বেগম, সাং-গৌরিপুর, ডাকঘর ও থানা- গৌরিপুর, জেলা- ময়মনসিংহ।

বরিশাল বিভাগীয় গোয়েন্দা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন কাজিপাড়া সিএন্ডবি রোড সিকদার থাই অ্যালুমিনিয়াম দোকানের সামনে ফুটপাতের উপার থেকে (এক হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ মোঃ জামসেদ হোসাইনকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এছাড়াও বিমানবন্দর থানাধীন রহমতপুর বাসস্ট্যান্ডের ঢাকা-বরিশাল মহাসড়কের উপর পূর্ব পাশে ঢাকা- বরিশালগামী গুনগুন যাত্রীবাহি বাস তল্লাশী করে (তিন হাজার) আটশো পঞ্চাশ পিস ইয়াবাসহ মোঃ আবুল কালামকে গ্রেফতার করেন।

আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban