সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বরিশালে বিশেষ কম্বিং অপারেশনে ৫টি অবৈধ জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

বরিশালে বিশেষ কম্বিং অপারেশনে ৫টি অবৈধ জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক ॥ মৎস্য সম্পদ রক্ষায় সরকার ঘোষিত বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে বরিশালে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫টি বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় । শুক্রবার (১৬ জানুয়ারী) বরিশাল সদর উপজেলার আওতাধীন একাধিক নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

 

সদর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় বিশেষ কম্বিং অপারেশন অভিযান-২০২৬ এর দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয় ১৬ জানুয়ারী। অভিযানের প্রথম দিনেই আনসার ব্যাটালিয়নের সদস্যদের সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসাইনের নেতৃত্বে সদর উপজেলার আওতাধীন বিভিন্ন নদীতে সমন্বিত অভিযান পরিচালিত হয়।

 

 

অভিযান চলাকালীন কীর্তণখোলা, আড়িয়াল খাঁ ও কালাবদর নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। এ সময় টুমচর টাওয়ার এলাকা থেকে ৫টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

 

 

এ বিষয়ে বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন বলেন,“বিশেষ কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপের প্রথম দিনেই অবৈধ ৫টি বেহুন্দি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। চলতি বছর এ অভিযান চারটি ধাপে মোট ৩০ দিন পরিচালিত হবে।

 

 

তিনি আরও বলেন, নদীর স্বাভাবিক মাছের প্রজনন নিশ্চিত করতে এবং মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban