শনিবার, ০৬ Jun ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান বরিশালে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব বরিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে। মানবিকতা আধুনিক চিকিৎসা ও গবেষণায় অনন্য এক নাম: ডাঃ রেজওয়ান কায়সার। ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল
রুপাতলীর ব্যবসায়ী ও সমাজসেবক হারুন অর রশিদ আর নেই

রুপাতলীর ব্যবসায়ী ও সমাজসেবক হারুন অর রশিদ আর নেই

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এস্টেট সোসাইটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হারুন অর রশিদ (৬০) আর নেই। আজ সকালে আনুমানিক সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর ঢাকা স্পেশালাইজড হাসপাতাল-এ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

 

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

 

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে নেমেছে গভীর শোক।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ১৮ জানুয়ারি এশার নামাজ বাদ রুপাতলী হাউজিং এস্টেট মসজিদ এলাকায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

হারুন অর রশিদের ইন্তেকালে বরিশালের ব্যবসায়ী মহল, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকা পরিবারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলের শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban