শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
নলছিটিতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নলছিটিতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তারি পরোয়ানাসহ ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বেল্লাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় নলছিটি শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বেল্লাল হোসেন উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর এলাকার আশ্রাফ আলী ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১০ সালের চরফ্যাশনের একটি চুরি মামলায় বেল্লাল হোসেনকে ২ বছরের কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। ওই মামলার পর থেকেই সে পলাতক ছিল।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে বেল্লালকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৪ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban