সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::জমিজমা বিরোধের জের ধরে ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে বন্দর থানাধীন চরকেউটিয়া বাবুরচর গ্রামে এ ঘটনা ঘটে।
এসময়ে আহত সিরাজ হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার,আব্দুল মজিদ হাওলাদারের ছেলে মাহবুব হাওলাদার ও ইমরান হাওলাদার ও মৃত সালাম হাওলাদারের ছেলে পরশ হাওলাদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলায় আহত স্থানীয় স্কুল শিক্ষক শামসুল আলম আহত হলেও তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে আহত অবস্থায় হানিফ হাওলাদার বলেন, জমিজমা বিরোধের জের ধরে এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজ আমির আলী বাদশা, শাজাহান হাওলাদার, শাহেদ হাওলাদার, আরাফাত হাওলাদার, সাগর হাওলাদারসহ ৩/৪ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে আমাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিকে হামলার বিষয়টি কথা বলার বন্দর থানার ওসির মুঠোফোনে কল করা হলে তা রিসিভ হয়নি।