সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

নিজস্ব প্রতিবেদক::জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে বরিশালে শুরু হয়েছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৬’। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে সকালে বরিশাল সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা (অ.দা.) সুফল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মোঃমহসিন,জেলা মৎস্য কর্মকর্তা ড.মোঃ হাদিউজ্জামান এবং বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃমাসুম বিল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোছাঃফরিদা সুলতানা। এতে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন। তিনি জানান, জাটকা সংরক্ষণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং অবৈধ আহরণ বন্ধে সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান ও সহায়তা কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

তিনি আরও জানান,সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক প্রচার,মতবিনিময় সভা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন জাটকা সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban