শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল

বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল

নিজস্ব প্রতিবেদক::বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বরিশাল জেলার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মোহাম্মদ মাইনুদ্দিন রুবেল। তার এ নির্বাচনে বরিশালের ক্রিকেটাঙ্গনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তারা বলেন, মাইনুদ্দিন রুবেলের এই অর্জন বরিশালের ক্রিকেট অঙ্গনের জন্য গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে তিনি ক্রিকেটের উন্নয়ন ও সংগঠক হিসেবে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। তার নেতৃত্ব, সততা ও নিষ্ঠা জেলার ক্রিকেটকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ক্রীড়াসংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রজন্মের ক্রিকেটারদের বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং জেলার ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা পালন করবেন। একই সঙ্গে বরিশালের ক্রিকেটকে জাতীয় পর্যায়ে আরও সুসংগঠিত ও প্রতিযোগিতামূলক অবস্থানে নিতে তার অভিজ্ঞতা কাজে লাগবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

এদিকে শুভানুধ্যায়ীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করেছেন। তারা বলেন, মহান আল্লাহ যেন তাকে আরও বড় দায়িত্ব পালনের তৌফিক দান করেন এবং বরিশালের ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার শক্তি দেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban