রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন রুবেল বরিশালে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী আটক সংবাদ প্রকাশের পর মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন জর্দা শামীম ও আরিফের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড মঞ্জুর নগরীর বগুড়া রোড এলাকায় বেড়েছে মাদকের বিস্তার কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসিবুল হোসেন বাবু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইয়ংকার্সে যাত্রা শুরু শুরু। ঝালকাঠিতে তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে

ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই আরিফ কারাগারে

নিজস্ব প্রতিবেদক::ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে দায়ের করা পৃথক দুই মামলায় আলোচিত কথিত অস্ত্র ব্যবসায়ী, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতা ও তাঁতী লীগের কেন্দ্রীয় নেতা’সহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৩ মে) দুপুরে ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম কবির হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় মোটর শ্রমিক লীগের সহ-সভাপতি ও ঢাকা উত্তর তাঁতী লীগের সাবেক সভাপতি শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীম’ এবং কিছুদিন আগে অবৈধ অস্ত্র লেনদেনের বিষয়ে কথোপকথন ভাইরাল হওয়া তারই আপন ছোট ঝালকাঠি আওয়ামী লীগের নেতা আরিফুর হক।

আদালত সূত্র জানায়, ২০২২ সালের ৫ জানুয়ারি ঝালকাঠি পৌর এলাকার জেলা আইনজীবী সমিতির পেছনে বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত ঘটনায় দায়ের হওয়া মামলা এবং জেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেনের বাসভবনে হামলা-ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া পৃথক মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়। ওই দুই মামলায় শনিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

উল্লেখ্য এর আগে গত ৬ মে রাত ১০টা ৩৫ মিনিটে রংপুর কোতোয়ালী থানাধীন হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকায় শাহী জর্দা কোম্পানি লিমিটেড অফিস সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ৬ ক্যান বিয়ারসহ জর্দা শামীম ও তার ভাই মো: আরিফ হোসেনকে আটক করে। এ ঘটনায় রংপুর কোতোয়ালী (সদর) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুরের মামলায় আদালতের প্রক্রিয়া শেষে তাদের ঢাকা ছাত্র হত্যা মামলায়ও শোন অ্যারেস্ট দেখানো হয় এবং সেখানেও জামিন নামঞ্জুর হয়। পরবর্তীতে একই ধারাবাহিকতায় ঝালকাঠির বিস্ফোরক ও ভাঙচুর মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাদের ঝালকাঠিতে নেওয়া হয়। বিস্ফোরক এই মামলার বাদী ঝালকাঠি জেলা মহিলা দলের নেত্রী শারমীন লেলিন মুক্তা এবং ভাঙচুর মামলার বাদী জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মো: শাহাদাৎ হোসেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban