সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
বরিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

বরিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল কোতোয়ালী মডেল থানার আওতাধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মোঃ জহিরুল ইসলাম (৩২)। তিনি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়িচালক (ড্রাইভার) হিসেবে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির আওতাধীন ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাসের নেতৃত্বে এএসআই মেহেদী হাসানসহ একটি টিম অংশ নেয়।
অভিযান চলাকালে মোঃ জহিরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক জহিরুল ইসলাম বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কুলাকানা গ্রামের ইমান আলী খানের ছেলে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban