শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
গৌরনদীতে শামীম ওসমানের পিএস মান্নার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের অভিযোগ

গৌরনদীতে শামীম ওসমানের পিএস মান্নার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী উপজেলায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামিম ওসমানের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) হাফিজুর রহমান মান্না মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন কয়েকজন অভিযোগকারী ও স্থানীয় বাসিন্দা।

অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে মান্না মোল্লা তার নিজ জন্মস্থান বরিশালের গৌরনদীসহ বিভিন্ন এলাকায় শক্তিশালী প্রভাব বলয় গড়ে তোলেন। তাদের অভিযোগ, ওই সময়ে তিনি চাঁদাবাজি, জমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে একটি প্রভাবশালী চক্র নিয়ন্ত্রণ করতেন। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ থাকার কথাও উল্লেখ করেন তারা।

আওয়ামী লীগ সরকারের ক্ষমতার ও সাবেক এমপি শামীম ওসমানের ক্ষমতার প্রভাব দেখিয়ে নিজস্ব সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে বরিশালের গৌরনদীতে যেই ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাসী কর্মকান্ড করেছেন। ঠিক তেমনি ভাবে এখনো অদৃশ্য শক্তির আড়ালে একইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে আসছেন। অত্যাচার, জুলুম, জমি দখল, মারপিট, আওয়ামী সরকারের রাজনৈতিক মিছিল মিটিং নিয়ন্ত্রণ করা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে মান্না কি পুলিশ প্রশাসনের থেকে শক্তিশালী!

অভিযোগকারীরা আরও বলেন, একাধিক অভিযোগ ও মামলার বিষয় সামনে আসার পরও কীভাবে তিনি পুনরায় সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল এর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পান, তা খতিয়ে দেখা প্রয়োজন। তারা বিষয়টি তদন্ত করে তাকে পিএস পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

তবে হাফিজুর রহমান মান্না মোল্লার বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার মতামত জানা গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban