বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন নাজিরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও  বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান
বরিশালে পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক

বরিশালে পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১০ জুন) রাতে নগরীর নাজির মহল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল নোমান ওই এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে। তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানার জিআর-৬৫৬/২৪ ও জিআর-৫৫৮/২৪ নম্বর মামলার এজাহার নামীয় আসামি।

গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, প্রাথমিক যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban