শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ

বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক::বরিশালে বেগম তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির খান ফেরদৌস।

বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষাকেন্দ্রে দীর্ঘ সময় অপেক্ষমাণ অভিভাবকদের কথা বিবেচনা করে তাঁর উদ্যোগে বিশুদ্ধ পানীয় পানি ও হালকা আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এ সময় স্বেচ্ছাসেবীরা উপস্থিত অভিভাবকদের মাঝে পানি বিতরণ করেন এবং তাদের সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপস্থিত অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রচণ্ড গরমের মধ্যে এমন মানবিক আয়োজন তাদের অনেকটা স্বস্তি দিয়েছে। তারা এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

এ বিষয়ে মোঃ হুমায়ুন কবির খান ফেরদৌস বলেন, “পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের সঙ্গে আসা অভিভাবকরাও দীর্ঘ সময় পরীক্ষাকেন্দ্রে অপেক্ষা করেন। তাদের সামান্য সেবা দিতে পারাটাই আমাদের উদ্দেশ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban