বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন নাজিরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও  বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত

হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক::বরিশালের হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেট ব্যবসায়ীদের উন্মুক্ত কণ্ঠভোটে নতুন ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় অনুষ্ঠিত ভোটে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে মো. রফিকুল ইসলাম সেলিম সভাপতি এবং শেখ আহমাদুল্লাহ খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় ৪১ সদস্যবিশিষ্ট কমিটিও গঠন করা হয়।

কমিটি গঠনের পর ব্যবসায়ীরা মিষ্টি মুখ করেন।
এক ব্যবসায়ী বলেন, মার্কেটে আমরা পুরনো ব্যবসায়ী। আমাদের দোকান আছে। যাদের দোকান নাই। যারা বহিরাগত তারা কিছুদিন পূর্বে একটা নামমাত্র কমিটি করে। আমরা কোন দেহব্যবসায়ীর কমিটি মানি না। আমরা কাপড়ের ব্যবসা করে পেট চালাই। কোন বহিরাগত কমিটি আমরা কেউ মানি না। তাই সকল ব্যবসায়ীরা আজ ওপেন কণ্ঠভোটের মাধ্যমে কমিটি গঠন করে সেলিমকে সভাপতি ও সম্পাদক খোকনকে নির্বাচিত করেছে।

নবনির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলাম সেলিম বলেন, “একটি পক্ষ নিজেদের মার্কেটের ব্যবসায়ী দাবি করে প্রকৃত ব্যবসায়ীদের মতামত না নিয়ে মহানগর বিএনপি ও আমাদের এমপি মহোদয়কে ভুল বুঝিয়ে একটি কমিটি গঠন করেছিল। পরে এমপি মহোদয় বিষয়টি অবগত হয়ে ওই কমিটি বাতিল করেন এবং সাধারণ ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের নির্দেশ দেন।”

তিনি আরও বলেন, “আজ হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের প্রায় ১৬৫ জন ব্যবসায়ীর উন্মুক্ত কণ্ঠভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। মার্কেটে কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। আমরা মার্কেটের উন্নয়ন, মসজিদ, রাস্তা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”

তিনি জানান, ব্যবসায়ীদের ভোটে গঠিত এই কমিটির অনুলিপি সংশ্লিষ্ট এমপি মহোদয়, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং ১০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের কাছে জমা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban