রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হিরননগর এলাকার বাসিন্দা মোঃ কবির মুন্সীকে নিয়ে বিভিন্ন অভিযোগ ও অপপ্রচার ছড়িয়ে পড়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। সূত্রে জানা গেছে, কবির মুন্সীর একটি প্রতিপক্ষ মহল বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে আসছে।
এসময় কবির মুন্সী বলেন, এসব প্রচারণার কারণে তার সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি জানান, অতীতে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা থাকলেও বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। ব্যবসার মাধ্যমেই বর্তমানে তিনি জীবিকা নির্বাহ করছেন।
স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা যায়, চরকাউয়া খেয়াঘাটে কবির মুন্সীর একটি ট্রলার রয়েছে। পাশাপাশি বরিশাল নগরীর ডিসি ঘাট এলাকায় তিনি স্পিডবোট ব্যবসার সঙ্গেও যুক্ত। এসব ব্যবসা থেকে অর্জিত আয় দিয়েই পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করছেন ।
তাকে আমরা মূলত ব্যবসার সঙ্গেই দেখি। মাদক ব্যবসার সঙ্গে তাকে জড়িত থাকতে দেখেছি-এমন কোনো ঘটনা আমাদের জানা নেই।
এ প্রসঙ্গে কবির মুন্সী বলেন, “আমি রাষ্ট্রের আইন সম্পর্কে সচেতন। দেশের বা সমাজের ক্ষতি হয়-এমন কোনো কর্মকাণ্ড আমি কোনোদিন করিনি, ভবিষ্যতেও করব না। মাদক ব্যবসার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বৈধ ব্যবসার মাধ্যমে উপার্জন করেই আমি জীবনযাপন করছি।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই করলেই প্রকৃত বিষয়টি পরিষ্কার হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে অপপ্রচারের পেছনে কারা জড়িত, তা তদন্তের দাবি জানান তিনি।