শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক
অবৈধ অস্ত্র রাখার দায়ে ববির কথিত ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

অবৈধ অস্ত্র রাখার দায়ে ববির কথিত ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলে অস্ত্র রাখার দায়ে কথিত ৩ ছাত্রলী নেতাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০৫ জুন) অধ্যক্ষ অধ্যক্ষ আবু জাফর মিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয় যে, গত ০৩/০৬/২৩ বরিশাল বিশ্ববিদ্যালয় শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ মহোদয়ের আকস্মিক হল পরিদর্শনের সময় শেরে বাংলার হলের ৩০০৫ ও ২০০৬ নং কক্ষে দেশীয় অস্ত্র (রড,জি আই পাইপ) পাওয়া যায়।

হলের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে অবৈধ দেশীয় অস্ত্র রাখার দায়ে হল কর্তৃপক্ষ আবাসিক শিক্ষার্থী- তাহমিদ জামান নাভিদ, নাহিদ হাসান, এ বি এম মুশফিকুর রহমান কে শেরে বাংলা হল থেকে সাময়িক বহিষ্কার করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা হলের প্রশাসনিক ও একাডেমিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে, যা হলের শৃঙ্খলা ও আইনের পরিপন্থি। তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে হলের শৃঙ্খলাভঙ্গের অপরাধে অভিযুক্ত ৩ জনকে হল থেকে বহিষ্কার করা হল। অভিযুক্তরা হলে অবস্থান এবং কোনও ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban