বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন নাজিরপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও  বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত পটুয়াখালী নদী বন্দরের পরিবহন পরিদর্শক দুই মামলার আসামি বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্যে করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ  বরিশালে আ’লীগ নেতাকে হাজতে না রেখে দুই এসআই’র সমাদোর ॥ ভিডিও ভাইরাল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান
ভোটারদের মন জয় করেছেন কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলাম

ভোটারদের মন জয় করেছেন কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলাম

মিজান পলাশ:: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭ নং ওয়ার্ডের জনপ্রিয়, জনবান্ধব ও পরীক্ষিত মানুষ বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুল ইসলাম তৃতীয়বারের মতো কাউন্সিলর প্রার্থী হিসেবে জয়ের লক্ষে ট্রাক্টর মার্কা নিয়ে যোগদান করেছেন।

অন্যান্য কাউন্সিলর প্রার্থীদের তুলনায় প্রচার প্রচারনায় ও গনসংযোগে এগিয়ে রয়েছেন তিনি। সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডে বিভিন্ন এলাকায় ঘুরে যুবক,বয়স্ক ও সাধারন মানুষের সাথে আলাপকালে জানা যায়, একজন জনদরদী লোক হিসেবে এলাকায় নুরুল ইসলামের যথেষ্ট পরিচিতি ও সুনাম রয়েছে।

ছোট থেকে বৃদ্ধ বয়সের সকল মানুষ তাকে চিনে। তাদের পারিবারিক ঐতিহ্য রয়েছে। তিনি মাদ্রাসা, মসজিদ যেকোন সামাজিক উন্নয়নে ও গরীব দুঃখীদের আর্থিক সহায়তা করেন অনায়সে। তিনি যুবক বয়স থেকে এলাকার উন্নয়নমূলক ও জনকল্যানে কাজ করে যাচ্ছেন।

এলাকাবাসীরা জানায়, মোঃ নুরুল ইসলাম জনদরদী হিসাবে তিনি অসহায় মানুষের মাঝে যথাসম্ভব আর্থিক সাহায্য সহযোগিতা করে আসছেন। মানুষের বিপদ আপদে ছুটে যান, সর্বাত্মকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং গরীব অসহায় মানুষকে সর্বসময় আর্থিক সহযোগিতা করে আসছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তার প্রতি জনগনের ভালবাসা ও সমর্থন বেড়েই চলছে।

ওয়ার্ডের প্রতিটি পাড়ামহল্লা অলিগলি ও চায়ের দোকানে সর্বত্রই একই নাম শোনা যায় তিনি হলেন নুরুল ইসলাম।এবারের নির্বাচনে সে আবারো বিপুল ভোটে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার গুঞ্জন শোনা যায়।

একান্ত আলাপকালে মোঃ নুরুল ইসলাম বলেন, মানুষের ভালবাসাকে শক্তিতে রুপান্তরিত করে নিজেকে জনসেবায় বিলিয়ে দেয়ার মাধ্যমে বিজয়ের প্রত্যাশা করছি। জনগণের পাশে আগেও যেমন ছিলাম বর্তমানেও আছি আর মৃত্যুর পূর্ব পর্যন্ত তাদের সেবায় নিয়োজিত রাখতে চাই।

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমি সুষ্ঠু নির্বাচনে শতভাগ প্রত্যাশী। মানুষের ভালবাসাকে শক্তিতে রুপান্তরিত করে নিজেকে জনসেবায় বিলিয়ে দেয়ার মাধ্যমে বিজয়ের প্রত্যাশা করছি। জনগণ যোগ্য প্রার্থীকেই বাছাই করে নিবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের মানুষকে তাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করব। আমার ইতিবাচক সব কর্মকান্ডে মানুষ ভালবেসে আমাকে মুল্যায়ন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban