শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি সেলিম ও সম্পাদক খোকন নির্বাচিত বরিশালে প্রাথমিকে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী কাজী সালমান বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে ছাত্রদল নেতার মানবিক উদ্যোগ বরিশাল জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাকেরগঞ্জে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা উত্তম বাবু আটক বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ বরিশালে পুলিশের অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি আটক

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা : ঘাতক ফয়সাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি সদর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় মামলায় বাসের সুপার ভাইজার মো: ফয়সাল মিজানকে (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৮।

সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল মিজান ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর বটতলা এলাকার নুরুল ইসলাম হাওলাদারের ছেলে।

ঝালকাঠি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, র‍্যাব ফয়সালকে গ্রেপ্তার করে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে প্রেরণ ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গত শনিবার সকাল ১০টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি যাওয়ার উদ্দেশে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা নামক স্থানে বাশার স্মৃতি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। গুরুতর আহত হন আরও ৩৫ জন যাত্রী।

এ ঘটনায় গত রোববার রাতে ঝালকাঠি সদর থানা পুলিশের এসআই সুশংকর বাদী হয়ে মামলা করেন। মামলায় বাসচালক মোহন (৪০), সুপারভাইজার ফয়সাল মিজান ও ১৭ বছর বয়সী হেলপারকে আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban