সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব উন্নয়নের নামে ঝালকাঠি পৌরসভায় হরিলুটের অভিযোগ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
ঝালকাঠির মানবিক পুলিশ সুপার আফরুজুল হক টুটুল

ঝালকাঠির মানবিক পুলিশ সুপার আফরুজুল হক টুটুল

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির একজন সৎ,আদর্শবান, গরিবের বন্ধু, চৌকস ও মানবিক পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার সবুজবাগ এলাকায় পুকুরের মধ্যে বাঁশ ও কাঠ দিয়ে মাচা বানিয়ে তিন মাস ধরে নাতিকে নিয়ে বসবাস করে আসছে বিধবা নারী মিনারা বেগম। তার অসহায়ত্বের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঝালকাঠি জেলার মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানতে পেরে নিজ তহবিল থেকে পাঁচ হাজার টাকা সহয়তা প্রদান করেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অসহায় মিনারা বেগমের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়। টাকা পেয়ে পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মিনারা।

এর আগে গত শুক্রবার রাতে মিরপুর কমার্স কলেজের সামনের সড়কে বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নেট একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। তাদের লাশ দাফন কাফনের জন্যও ১০ হাজার টাকা অর্থ সহয়তা দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, প্রতিটি অসহায়-দরিদ্র মানুষের সাহায্যে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban